কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯

2026-06-09T23:29:42+00:00
2026-06-09T23:29:42+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর হ্রদের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইনতিশার হাসনাত কক্সবাজারের পেকুয়া এলাকার মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

নিহতের বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে তারা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলেন। কাপ্তাই হ্রদ এলাকায় নতুন বালুচর জেগে উঠেছে জানতে পেরে তারা বোট নিয়ে ওই এলাকায় যান। সেখানে পানিতে গোসল করতে নামলে হঠাৎ ইনতিশার নিখোঁজ হন। বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন।


খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হ্রদের গভীর তলদেশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের লিডার লিটন কান্তি দেব বলেন, আমরা বিকেলের দিকে খবর পেয়ে চক্রপাড়া এলাকায় বালুচরে যাই। নিহতের বন্ধুদের দেয়া তথ্যমতে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হ্রদের তলদেশ থেকে নিখোঁজ ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   কাপ্তাই হ্রদ  পানিতে ডুবে  চবি শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: