ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহে একটি আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এই রুটে চলাচলকারী

2026-06-10T10:24:20+00:00
2026-06-10T10:29:33+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:২৪ এএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১০:২৯ এএম  (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
ময়মনসিংহে একটি আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে ভোগান্তির দেখা দিয়েছে।

বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি হঠাৎ রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আরও পড়ুন

ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখে। ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ হলে এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএডি/


  বিষয়:   ময়মনসিংহ  জামালপুর  রেল  যোগাযোগ  বন্ধ  বগি  লাইনচ্যুত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: