গাজীপুরে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় একটি

2026-06-10T11:38:10+00:00
2026-06-10T11:38:10+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
গাজীপুরে নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ১৮)
নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু। ছবি : প্রতীকী
গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তারপর বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে স্বামীকে নিয়ে গাজীপুরে থাকতেন সাহেরা। একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। তার স্বামী শ্যামল একজন গাড়ি হেলপার। শ্যামল প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। তারপর রাত আনুমানিক ২ টার দিকে বাড়িতে পৌঁছে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলে গলায় কাপড় প্যাঁচানো এবং অচেতন অবস্থায় সাহেরাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন।

এলাকাবাসী খবর দিলে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তারপর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম জানান, ওই নারীর গলায় একটু আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/মহু


  বিষয়:   গাজীপুর  নারী  শ্রমিক  রহস্য  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: