এক দল, এক স্বপ্ন আর্জেন্টিনা : মাহিয়া মাহি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর একদিন বাকি। বিশ্বজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন প্রিয় দলকে ঘিরে নিজেদের অবস্থান জানাতে শুরু

2026-06-10T11:44:25+00:00
2026-06-10T11:44:25+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দ সময়
এক দল, এক স্বপ্ন আর্জেন্টিনা : মাহিয়া মাহি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ১৪)
অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি : ফেসবুক
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর একদিন বাকি। বিশ্বজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন প্রিয় দলকে ঘিরে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছেন তারকারাও। সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পছন্দের দল হিসেবে আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) ফেসবুকে আর্জেন্টিনা জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি ফুটবল উন্মাদনায় অংশ নেন।

ছবিতে তাকে দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরা অবস্থায়। ছবির ক্যাপশনধর্মী পোস্টারে লেখা ছিল- ‘এক দল, এক স্বপ্ন আর্জেন্টিনা।’ সেখানে আরও উল্লেখ করা হয়, আবেগ দিয়ে খেলা ও গর্ব নিয়ে জয় এবং খেলায় বেঁচে থাকার মতো বার্তা।
আরও পড়ুন

তার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়। যদিও মাহিয়া মাহি তার পোস্টের মন্তব্যের ঘর সীমিত করে রাখায় শুধুমাত্র তার পরিচিতরাই সেখানে প্রতিক্রিয়া জানাতে পারছেন।

এদিকে বিশ্বকাপ ঘিরে ভক্তদের পাশাপাশি তারকাদের মধ্যেও উন্মাদনা স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দেশের জার্সি, পতাকা এবং সমর্থনমূলক পোস্টে ভরে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এএডি/


  বিষয়:   দল  স্বপ্ন  আর্জেন্টিনা  মাহিয়া মাহি  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: