‘আই হ্যাভ এ প্ল্যান’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম জানিয়েছেন যে দেশের সরকারপ্রধানের মতো তাঁরও বিশ্ববিদ্যালয় নিয়ে একটি

2026-06-10T18:29:45+00:00
2026-06-10T18:29:45+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষা
শাবিপ্রবি উপাচার্য
‘আই হ্যাভ এ প্ল্যান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম জানিয়েছেন যে দেশের সরকারপ্রধানের মতো তাঁরও বিশ্ববিদ্যালয় নিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। 

এই বিশেষ কর্মপরিকল্পনাটি পুরোপুরি শিক্ষার্থীবান্ধব হবে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো। 

মঙ্গলবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপাচার্য তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে সব ধরনের কৌশলগত পরিকল্পনা সব সময় জনসমক্ষে প্রকাশ করা সম্ভব হয় না। তিনি মূলত ফলপ্রসূ কাজে বিশ্বাসী এবং মুখে বড় বড় কথা না বলে বাস্তবমুখী কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান। একই সঙ্গে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় উপাচার্য ড. খায়রুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, প্রয়াত এই নেতার সততা, গভীর দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও এদেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করে। 

বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকটের এই মুহূর্তে তার সেই আদর্শকে মনে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: