সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে

2026-06-10T18:59:39+00:00
2026-06-10T19:47:40+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৭:৪৭ পিএম  (ভিজিট : ১৭)
সিংগাইর থানা। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত রাজিব হোসেনের স্ত্রী সৌরোপা (৩৯) বাদী হয়ে মঙ্গলবার (৯ জুন) সিংগাইর থানায় মামলাটি করেন।

বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, রাজিব হত্যায় মামলা করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা রাজিব হোসেন গত ৭ জুন রাতে বাড়ি থেকে চা পান করতে বের হন। ওই রাতে সে আর বাড়ি ফেরেনি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন তার পরিবার জানতে পারে, সিংগাইরের জিয়ানগর গ্রামের একটি বাড়িতে তাকে চোর সন্দেহে আটক করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে জিয়ানগর এলাকার বাসিন্দারা রাজিবকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।


তবে স্থানীয়দের দাবি, ঘটনার রাতে জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাজিব ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় গৃহকর্তা বাধা দিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, রাজিবকে পুলিশের হাতে না তুলে দিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়েছে, যা হত্যাকাণ্ডের শামিল। অন্যদিকে স্থানীয়দের দাবি, চুরির অভিযোগে আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাকে মারধর করে।

এ বিষয়ে ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, হত্যার অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিংগাইর  গণপিটুনি  চোর  মৃত্যু  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: