শিশু ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে রবিউল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১০ জুন) কুমিল্লার লাকসাম থানা

2026-06-10T19:19:28+00:00
2026-06-10T19:19:28+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৭)
হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে রবিউল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী মডেল থানার আওতাধীন আমান বাজার চৌধুরীপাড়ার নূর মোহাম্মদ কলোনির একটি কক্ষে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু কন্যার পরিচয় ও গোপনীয়তা রক্ষার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বুধবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএকে



  বিষয়:   শিশু  ধর্ষণ  অভিযোগ  পিতা  গ্রেফতার  হাটহাজারী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: