সীমান্তে মাইকিং, পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় জনগণকে সচেতন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক আইন অমান্য করে কেউ যেন

2026-06-10T22:41:05+00:00
2026-06-10T22:41:05+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
সীমান্তে মাইকিং, পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ১৯)
সীমান্তবর্তী এলাকায় বিজিবি। ছবি : সময়ে আলো
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় জনগণকে সচেতন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক আইন অমান্য করে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত জুড়ে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১০ জুন) আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের মাইকিং করতে দেখা যায়। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আন্তর্জাতিক আইন অমান্য করে কেউ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে পারবে না। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। সম্ভাব্য পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তাদের নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সীমান্ত  মাইকিং  পুশইন  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: