ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের সংবাদ শুনে মারা গেলেন ছোট ভাই। বুধবার (১০ জুন) বিকেলে নগরীর দুই নম্বর

2026-06-10T23:03:05+00:00
2026-06-10T23:03:05+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:০৩ পিএম   (ভিজিট : ১১)
পেয়ারু। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের সংবাদ শুনে মারা গেলেন ছোট ভাই। বুধবার (১০ জুন) বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। 

নিহত হন ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজার ও স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক একেএম শামসুদ্দিন আহমদ খোকন (৬৫)। তার নিহতের সংবাদে বাসায় অসুস্থ ছোটোভাই পেয়ারুর মৃত্যু হয়।  

স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম বলেন, নিহত বড় ভাই খোকনের মরদেহ হাসপাতাল নেওয়া হয়েছিল। পুলিশের আনুষ্ঠানিকতা শেষে নগরীর নাছিরাবাদ এলাকার বাসভবনে নেওয়া হয়। বাসায় অবস্থান করছিলেন অসুস্থ ছোট ভাই পেয়ারু। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে শোকাহত হয়ে ছোট ভাই পেয়ারু আরও অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হয়। 


পরিবারের সদস্যরা জানান, পেয়ারু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পেয়ারুর মৃত্যু হয়। বুধবার রাত ১০টায় নগরের রহমান নগর বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে দুই ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রেন দুর্ঘটনায়  বড় ভাই  নিহত  ছোট ভাই  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: