শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

অর্থনীতি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের তিন বিভাগের জন্য মোট ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

2026-06-11T09:31:33+00:00
2026-06-11T09:48:59+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৩১ এএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:৪৮ এএম  (ভিজিট : ১৩)
শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট। গ্রাফিক : সময়ের আলো
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের তিন বিভাগের জন্য মোট ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এই খাতে প্রায় ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। 

বাজেট কাঠামোর বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। যেখানে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ২৯৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৪৪০ টাকা। যেখানে ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।  

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। এই বিভাগের পরিচালন ব্যয় ৩২ হাজার ৮৬৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২৪ হাজার ৪৩৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই খাতে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিলো ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা।    

এছাড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য মোট ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যেখানে পরিচালন ব্যয় ১১ হাজার ৭৩৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৬ হাজার ৭২৩ কোটি টাকা রাখা হয়েছে। এই খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দ ছিলো ১২ হাজার ৬৭৮ হাজার কোটি টাকা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। 

ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।



/ইউএমএইচ


  বিষয়:   বাজেট  শিক্ষা খাত 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: