আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য মোট ২ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় কম। তবে, বিপরীতমুখী চিত্র দেখা গেছে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে। আগের অর্থবছরের তুলনায় এই খাতে ব্যয়ের পরিমাণ বেড়েছে। পরিচালন খাতে ১ হাজার ১৯৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৯৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২ হাজার ১৪৮ কোটি টাকা। তবে অর্থবছরের সংশোধিত বাজেটে তা কমিয়ে ১ হাজার ৯৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৭৭৫ কোটি টাকা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে।
১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই নতুন বাজেট।
/মহু