দ্বিতীয় ম্যাচেও টস হারার আক্ষেপটা বেশিক্ষণ রইলো না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। রানের খাতা খোলার আগেই তিন উইকেট পড়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়ার।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে আগে ব্যাটিংয়ে প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই ম্যাথু শর্টকে বোল্ড করে প্যাভিলিয়নের পথে পাঠালেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। গেল ম্যাচে ওভারের প্রথম বলে বোল্ড করলেও এবার অজি ব্যাটার খেলেছেন চারটি বল।
আর সে রেশ কাটার আগেই দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। কাটার মাস্টারের ওভারের প্রথম বলে উইকেটরক্ষকের হাতে বল তুলে ফিরেছেন আরেক অজি কুপার কনোলি।
আর ওভারের শেষ বলে ম্যাট রেনশকে ফিরিয়ে শূন্য রানে তিন উইকেট হারিয়ে অজিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন মুস্তাফিজ।
সময়ের আলো/জেডআই