মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সময়ের আলো ডেস্ক

চাকরি

ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিটেল সেলস (লায়াবিলিটি),

2026-06-11T12:41:23+00:00
2026-06-11T12:41:23+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চাকরি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিটেল সেলস (লায়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের জন্য ‘রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন

এটি একটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কর্মরত থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে বয়সসীমা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও সুবিধা প্রদান করা হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞ এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষ প্রার্থীদের জন্য এটি একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।

এএডি/

  বিষয়:   মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক  নিয়োগ  বিজ্ঞপ্তি  প্রকাশ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: