২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের প্রতিপাদ্য- ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট পেশ করা হবে। বাজেট অনুমোদনে এরই মধ্যে শুরু হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক।
জানা গেছে, এদিন বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসের এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হবে।
এবারের বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, বিদেশি ঋণ পরিশোধে ব্যয় ৪৬ হাজার কোটি টাকা, বিদেশি অনুদানের লক্ষ্য ৬ হাজার ১৫০ কোটি টাকা ও ব্যাংক ঋণের লক্ষ্য ১ লাখ ১২ হাজার কোটি টাকা।
এদিকে, সঞ্চয়পত্র থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা, করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে চার লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে আবগারি শুল্ক দিতে হবে না।
/ইউএমএইচ