জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত লাখো

2026-06-11T13:25:12+00:00
2026-06-11T13:25:12+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত লাখো শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৭ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুসারেই পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিশেষ পরিস্থিতি বা অনিবার্য কারণে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে ‘বাংলাদেশের ইতিহাস : ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (নতুন সিলেবাস) এবং ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক পরীক্ষা ধারাবাহিকভাবে চলবে।
আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে। পরীক্ষার সময় শুরু হয়ে গেলে কেন্দ্রের নিয়ম অনুযায়ী পরীক্ষাকক্ষে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পৃথকভাবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জানাবে। তাই এ সংক্রান্ত তথ্য জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, অনার্স প্রথমবর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের এখন থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএডি/
  বিষয়:   জাতীয়  বিশ্ববিদ্যালয়  প্রথমবর্ষ  পরীক্ষা  সময়সূচি  প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: