২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চিনির ওপর থাকা ১ শতাংশ উৎসে কর কমিয়ে ০ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হবে। এ ছাড়া চাল, ধান, গম, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর ০ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, এ বছরের শুরু থেকে চিনির দাম স্থিতিশীল ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে কয়েক দফায় চিনির দাম বেড়েছে। বর্তমানে খোলা ও মোড়কজাত- উভয় ধরনের চিনি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। যদিও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিসহ বিভিন্ন পর্যায়ে করছাড় দিয়েছে।
/মহু