পরিবহন খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। এ খাতের ৪ টি গুরুত্বপূর্ণ বিভাগ সড়ক পরিবহন

2026-06-11T13:57:07+00:00
2026-06-11T13:57:07+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
পরিবহন খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ২০)
সেতু বিভাগে সবচেয়ে বেশি বরাদ্দ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। গ্রাফিক : সময়ের আলো
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। এ খাতের ৪ টি গুরুত্বপূর্ণ বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় কমছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে পরিচালন ব্যয় ৬ হাজার ১৭৬ কোটি এবং উন্নয়ন ব্যয় ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। অর্থাৎ বিভাগটির বরাদ্দ কমছে ১ হাজার ৫৭৯ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের ২৫ হাজার ৬৮৬ কোটি টাকার তুলনায় নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১১ হাজার ২৩১ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০১ কোটি এবং উন্নয়ন খাতে ৫ হাজার ৪৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ কমছে ২ হাজার ৩ কোটি টাকা।


অন্যদিকে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে পরিচালন ব্যয়ে ৮৭৪ কোটি এবং উন্নয়ন ব্যয়ে ৮ হাজার ২০৭ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১০ হাজার ২৭৯ কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে বরাদ্দ কমছে ১ হাজার ১৯৮ কোটি টাকা।

এ ছাড়া, সেতু বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে পরিচালন ব্যয় ১০ কোটি এবং উন্নয়ন ব্যয় ২ হাজার ৮৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে সেতু বিভাগের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দ কমছে ৩ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ৫ হাজার ৩২৬ কোটি টাকা।

বাজেটের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে সেতু বিভাগে, ৩ হাজার ১১৪ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ কমেছে রেলপথ মন্ত্রণালয়ের বরাদ্দ, ২ হাজার ৩ কোটি টাকা। নৌ পরিবহন মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরাদ্দ কমেছে যথাক্রমে ১ হাজার ১৯৮ কোটি ও ১ হাজার ৫৭৯ কোটি টাকা।

/মহু


  বিষয়:   বাজেট  বাজেট ২০২৬-২৭  পরিবহন  বরাদ্দ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: