যোগাযোগ অবকাঠামো খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে যোগাযোগ অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখার

2026-06-11T15:53:27+00:00
2026-06-11T15:53:27+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
যোগাযোগ অবকাঠামো খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : সংগৃহীত
দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে যোগাযোগ অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রগুলো জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সেই হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দে প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথসহ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে এই অতিরিক্ত বরাদ্দ পণ্য পরিবহন সহজ করবে, লজিস্টিক ব্যয় কমাবে এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার দক্ষতা আরও বাড়াবে।

/এসএকে


  বিষয়:   যোগাযোগ  অবকাঠামো  খাত  হাজার  কোটি  টাকা  বরাদ্দ  প্রস্তাব  বাজেট  বাজেট ২০২৬-২৭ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: