চাল-চিনিসহ ৬০ নিত্যপণ্যে কর ছাড়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর জনমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার

2026-06-11T16:33:49+00:00
2026-06-11T16:33:49+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
চাল-চিনিসহ ৬০ নিত্যপণ্যে কর ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৫)
অর্থমন্ত্রী বলেন, এ পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে। গ্রাফিক : সময়ের আলো
নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর জনমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।


বক্তব্যে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানো হবে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য, যেমন- ধান, চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ, ১ শতাংশ হারে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এ পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে।’

উল্লেখ্য, এবারের প্রস্তাবিত বাজেটের আকার আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

/মহু


  বিষয়:   বাজেট  বাজেট ২০২৬-২৭  নিত্যপণ্য  কর  ছাড় 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: