বাজেটে বিচার বিভাগে বরাদ্দ ২১৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন)

2026-06-11T17:34:07+00:00
2026-06-11T17:34:07+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
বাজেটে বিচার বিভাগে বরাদ্দ ২১৮৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৮)
গ্রাফিক : সময়ের আলো
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন।

এর আগে ২০২৫-২৬ অর্থ বছরে আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এবারের বাজেটে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে ২৯১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছিল ২৫০ কোটি টাকা।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা বিগত অর্থবছরের তুলনায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাজেট  বিচার  বিভাগ  বরাদ্দ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: