সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থ বেড়েছে গবেষণায়

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার তদারককারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আগামী ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট

2026-06-11T19:06:57+00:00
2026-06-11T19:20:42+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থ বেড়েছে গবেষণায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৭:২০ পিএম
গ্রাফিক : সময়ের আলো
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার তদারককারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আগামী ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৭৮তম পূর্ণাঙ্গ সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম এবং বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

Advertisement
দেশের ৫৮টি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ৪৩টি প্রকল্পের অনুকূলে উন্নয়ন ব্যয় হিসেবে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ১০ হাজার ৮০২ কোটি ২১ লাখ টাকা। সেই তুলনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া চলতি অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও একটি বেড়েছে।

বরাবরের মতোই দেশের প্রাচীন ও শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা।

এছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতের জন্য আগামী অর্থবছরের মূল বাজেটে ২৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ২২৯ কোটি টাকা। অর্থাৎ, গবেষণা ও স্কলারশিপ খাতে এবার বরাদ্দ বেড়েছে ৯ কোটি টাকা।

উল্লেখ্য, আগামী অর্থবছরের জন্য ইউজিসির নিজস্ব যে মোট বাজেট (২৯৮ কোটি ৫৮ লাখ টাকা) বরাদ্দ করা হয়েছে, তার প্রায় ৮০ শতাংশই সরাসরি ব্যয় করা হবে এই গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতে।

/কহু
  বিষয়:   ঢাবি  বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: