জুয়ার টাকায় বসছে কর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল

2026-06-11T21:13:23+00:00
2026-06-11T21:13:23+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
জুয়ার টাকায় বসছে কর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ২২)
গ্রাফিক : সময়ের আলো
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবীক্রম)। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। 

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উত্থাপন করার জন্য আহ্বান জানান।

বাজেটে জুয়ার টাকায় কর বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। দেশে প্রচলিত আইনে সব ধরনের জুয়া অবৈধ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অবৈধ কর্মকাণ্ড থেকেও কর আদায় করতে চাচ্ছে। 

চাকরি-ব্যবসার পাশাপাশি বর্তমানে লটারি, শব্দজট, কার্ড গেম বা অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করলে, তার ওপর আয়কর দিতে হয়। আগামী অর্থবছর থেকে হাউজি, বেটিং ও ঘোড়দৌড় বেটিংকে আয় হিসেবে গণ্য করা হবে। জুয়া খেলে অর্থ উপার্জন করলে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: