বাজেটে বেড়েছে মাথাপিছু বরাদ্দ, আয় ও ঘাটতি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ৮ হাজার ৭০৬ টাকা। মাথাপিছু আয় বেড়েছে ৭ হাজার ৪১২ টাকা।

2026-06-11T21:18:23+00:00
2026-06-11T21:18:23+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
বাজেটে বেড়েছে মাথাপিছু বরাদ্দ, আয় ও ঘাটতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৮)
বাজেটে বেড়েছে মাথাপিছু বরাদ্দ, আয় ও ঘাটতি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ৮ হাজার ৭০৬ টাকা। মাথাপিছু আয় বেড়েছে ৭ হাজার ৪১২ টাকা। একইভাবে মাথাপিছু ঘাটতি বেড়েছে ১ হাজার ২৯৪ টাকা। 

এবার জনপ্রতি বরাদ্দ ৫৫ হাজার ১৭৬ টাকা। তবে এবারের বাজেটেও মোট যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭৩ শতাংশ। এবার জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট। এর আগে প্রস্তাবিত বাজেটটি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ বাজেট সংসদে পাশ হবে ৩০ জন।

প্রতিযোগী দেশগুলোতে বাজেট জিডিপির ২৫ শতাংশের ওপরে। অর্থাৎ জনসংখ্যার বিবেচনায় প্রস্তাবিত বাজেটের আকার একেবারেই বড় নয়। তবে সরকারের পক্ষ থেকেই উচ্চাভিলাষী বাজেট বলা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, দেশের জনসংখ্যা ১৭ কোটি। আর প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এ হিসেবে মাথাপিছু বরাদ্দ ৫৫ হাজার ১৭৬ টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৪৬ হাজার ৪৭০ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে বরাদ্দ বেড়েছে ৮ হাজার ৭০৬ টাকা। চলতি বছরে যা কমেছিল ৪৬৬ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মোট আয় (অনুদানসহ) ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ হিসেবে মাথাপিছু আয় ৪০ হাজার ৮৮২ টাকা। চলতি বছর মাথাপিছু আয় ছিল ৩৩ হাজার ৪৭০ টাকা। এ হিসেবে প্রস্তাবিত বাজেটে আয় বেড়েছে ৭ হাজার ৪১২ টাকা। চলতি বছর আয় বেড়েছিল ১ হাজার ৩৫০ টাকা। এছাড়াও ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ হিসেবে মাথাপিছু ঘাটতি ১৪ হাজার ২৯৪ টাকা। চলতি অর্থবছরে যা ছিল ১৩ হাজার টাকা। এ হিসেবে মাথাপিছু ঘাটতি বেড়েছে ১ হাজার ২৯৪ টাকা। 

অন্যদিকে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩ লাখ কোটি টাকা। আর মাথাপিছু বরাদ্দ ১৭ হাজার ৬৪৭ টাকা। চলতি বছর ছিল ১৪ হাজার ৪৪৭ টাকা। ফলে আলোচ্য সময়ে মাথাপিছু এডিপি বেড়েছে ৩ হাজার ২০০ টাকা। চলতি অর্থবছরে যা কমেছিল ১ হাজার ৪১ টাকা।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাজেট  মাথাপিছু  বরাদ্দ  আয়  ঘাটতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: