বিশ্বকাপের প্রথম গোল করা কে এই জুলিয়ান কুইনোনেস

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে ইতিহাস গড়লেন এক কলম্বিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড। তিনি আর কেউ নন, মেক্সিকোর গোলমেশিন— জুলিয়ান কুইনোনেস।দক্ষিণ আফ্রিকার

2026-06-12T02:51:02+00:00
2026-06-12T02:51:20+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপের প্রথম গোল করা কে এই জুলিয়ান কুইনোনেস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৫১ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ২:৫১ এএম
জুলিয়ান কুইনোনেস। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে ইতিহাস গড়লেন এক কলম্বিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড। তিনি আর কেউ নন, মেক্সিকোর গোলমেশিন— জুলিয়ান কুইনোনেস।

দক্ষিণ আফ্রিকার সিথোলের মারাত্মক এক ভুল পাস, মাঝমাঠ থেকে বিদ্যুত গতিতে বল কেড়ে নিলেন এরিক লিরা। লিরার চমৎকার পাস আর নিখুঁত টাইমিংয়ে বল খুঁজে নিল বক্সের ঠিক মাঝখানে থাকা কিনিয়োনেস চোখের পলকে ডান পায়ের এক বিধ্বংসী বুলেট শট। বল সোজা জড়াল প্রতিপক্ষের জালের ঠিক মাঝখানে। দক্ষিণ আফ্রিকাকে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি এলো এই তারকার পা থেকেই।

বিশ্বমঞ্চের এই নায়কের জাদু চলেছে সৌদি প্রো লিগেও। আল-কাদসিয়াহ-এর হয়ে এই মৌসুমে ৩১ গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

/কেএইচও 
  বিষয়:   বিশ্বকাপ  প্রথম গোল  জুলিয়ান কুইনোনেস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: