বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে ২-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটেই

2026-06-12T08:36:47+00:00
2026-06-12T08:36:47+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৬ এএম   (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে ২-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটেই লিড নেয় তারা। যা গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড।

শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বাঁ পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।

তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস।


এর আগে ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লাম ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন। তার করা সেই গোলটিই বিশ্বকাপে দ্রুততম গোল।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিশ্বকাপ  দ্রুততম  গোল  রেকর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: