অভিনয় থেকে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের ‘খিলাড়ি কুমার’ নামে পরিচিত অক্ষয় কুমারকে ঘিরে সম্প্রতি অভিনয় থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ সিনেমাটি

2026-06-12T08:49:07+00:00
2026-06-12T08:49:07+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আনন্দ সময়
অভিনয় থেকে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৪৯ এএম   (ভিজিট : ১০)
অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত
বলিউডের ‘খিলাড়ি কুমার’ নামে পরিচিত অক্ষয় কুমারকে ঘিরে সম্প্রতি অভিনয় থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর থেকেই এ আলোচনা আরও জোরালো হয়েছে। এরই মধ্যে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রস্তুতি নিয়ে।

তবে অবসরের গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অক্ষয়। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

রসিকতার সুরে অভিনেতা জানান, অবসরের চিন্তা যে কখনোই মাথায় আসে না, তা নয়। তবে সেই ভাবনা টিকে থাকে মাত্র কয়েক সেকেন্ড।

অক্ষয়ের ভাষ্য, ‘ভোরে ঘুম থেকে উঠে মাঝে মাঝে মনে হয়, এবার হয়তো অবসর নেওয়া উচিত। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায়, আমাকে শুটিংয়ে যেতে হবে। শুটিং সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তখন ভাবি, থাক, অবসরটা কাল নেব। পরদিন আবার একই ঘটনা ঘটে। এভাবেই দেখতে দেখতে ৩৬ বছর কেটে গেছে।’

অভিনয় ছাড়ার বিষয়ে নিজের অনাগ্রহের কারণও মজার ছলে ব্যাখ্যা করেন এই তারকা। তিনি বলেন, অবসরের পর ঘরে বসে থাকার চেয়ে চলচ্চিত্রের ব্যস্ত জগতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অক্ষয়ের কথায়, ‘আমি যদি অবসর নিই, তাহলে বাড়িতে বসে বিদ্যুতের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে কিংবা বাগানের দেখভাল করতে হবে। শেষ পর্যন্ত বাড়ির সব কাজই আমার ঘাড়ে এসে পড়বে। তার চেয়ে শুটিং সেটে যাওয়াই ভালো। তাই আপাতত অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি অবসর না নিলেই সবার মঙ্গল।’

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় থাকা অক্ষয় কুমারের এই মন্তব্যে স্পষ্ট, অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তার নেই। বরং নতুন কাজ এবং দর্শকদের বিনোদন দেওয়ার মধ্যেই তিনি নিজের আনন্দ খুঁজে পান।

/এসএকে


  বিষয়:   অভিনয়  অবসর  গুঞ্জন  অক্ষয় কুমার  বলিউড  ভারত  মুভি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: