দুই মাসের সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে ২ মাস বয়সি এক শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ফুলগাজী ভূমি

2026-06-12T15:50:04+00:00
2026-06-12T15:50:04+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
দুই মাসের সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৩)
অভিযুক্ত সুলতান। ছবি : সংগৃহীত
ফেনীতে ২ মাস বয়সি এক শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ফুলগাজী ভূমি অফিসের পাশে মেম্বার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা সুলতানকে আটক করেছে পুলিশ।

শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
এর আগেও কয়েকবার তাদের শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তার।


ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএকে


  বিষয়:   সন্তান  হত্যা  অভিযোগ  বাবা  বিরুদ্ধে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: