যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪ থেকে ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার

2026-06-12T09:18:51+00:00
2026-06-12T09:58:06+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৯:৫৮ এএম
সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি : সংগৃহীত
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪ থেকে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ডিপজল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কড্ডার মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে যায়।


তিনি আরও জানান, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪ থেকে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং বর্তমানে বাসটি উদ্ধারের কাজ চলছে।

/এসএকে


  বিষয়:   যাত্রী  বাস  নিয়ন্ত্রণ  খাদ  আহত  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: