বিমানে ২৪১ জনের মৃত্যু, একমাত্র জীবিত ব্যক্তি এখন কেমন আছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের গুজরাটের আহমেদাবাদে এক বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। এরমধ্যে ওই বিমানে থাকা ২৪২ জনের মধ্যে

2026-06-12T17:03:39+00:00
2026-06-12T17:03:39+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিমানে ২৪১ জনের মৃত্যু, একমাত্র জীবিত ব্যক্তি এখন কেমন আছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৪)
ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সংগৃহীত ছবি
ভারতের গুজরাটের আহমেদাবাদে এক বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। এরমধ্যে ওই বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরেন বিশ্বাস কুমার রমেশ নামে এক ব্যক্তি।

তিনি তার ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার ভাইও প্রাণ হারান। দুর্ঘটনার পর পর ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বিশ্বাস কুমার সম্পূর্ণ পায়ে হেঁটে বের হয়ে এসেছেন। তার এমন অলৌকিকভাবে বেঁচে যাওয়া অবাক করেছিল সবাইকে।

তবে বিমানের একমাত্র যাত্রী হিসেবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার ভালো নেই। তিনি জানিয়েছেন, এখনো তার রাতে ভালোমতে ঘুম হয় না। মনে আতঙ্ক কাজ করে।

তিনি বলেছেন, মানুষ শুধু দেখেন যে আমি বেঁচে গেছি। কিন্তু এরপর যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেগুলো তারা দেখতে পান না। এক বছর চলছে দুর্ঘটনার। আমি এখনো নিজের জীবনকে আবার গঠন করার চেষ্টা করছি। পরিবারকে যতটা সহায়তা করা যায় সেই চেষ্টা করছি।


বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির ২৪২ আরোহীর মধ্যে ক্রু ছিলেন ১২ জন।

আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩২ সেকেন্ডের মধ্যে একটি ছাত্র হোস্টেলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই হোস্টেলে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীও প্রাণ হারান। সবমিলিয়ে বিমান আছড়ে পড়ে সেখানে ১৯ জন নিহত হন।

নিজের বর্তমান অবস্থা নিয়ে বিশ্বাস কুমার রমেশ আরও বলেছেন, বেঁচে আছি এজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বেঁচে থাকাটা পুরো গল্পের একটি অংশ মাত্র। দুর্ঘটনার পর থেকে আমি যেভাবে দিন কাটাচ্ছি এটি ভাষায় প্রকাশ করার মতো না। আমি শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে কঠিন সময় পার করছি। আমি ঠিক মতো ঘুমাতে পারি না। সবসময় আতঙ্ক কাজ করে।

বিশ্বাস ও তার ভাই দুজনই পরিবার নিয়ে যুক্তরাজ্যের লিস্টারে থাকতেন। তারা দুজন তাদের আদি নিবাসে বেড়াতে ভারতে এসেছিলেন। ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তারা। 


/ইউএমএইচ



  বিষয়:   বিমান  দুর্ঘটনা  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: