ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে

2026-06-12T19:53:46+00:00
2026-06-12T19:53:46+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম 
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ছবি : সংগৃহীত
হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। 

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। আবার অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

/কেএইচও
  বিষয়:   ফেসবুক ডাউন  ভোগান্তি  ব্যবহারকারী 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: