ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।শুক্রবার (১২ জুন) রাতে নগরীর

2026-06-13T10:28:39+00:00
2026-06-13T11:59:55+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৮ এএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১১:৫৯ এএম
ক্রিকেটার নাঈম হাসান। ছবি : সংগৃহীত
ডিবি পরিচয়ে তুলে নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১২ জুন) রাতে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ক্রিকেটারের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়ে তিনি অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে লালখানবাজার এলাকায় তার গাড়ি থামানো হয়। পরে পুলিশের একটি টিম পরিচয় যাচাইয়ের জন্য তল্লাশি চালায়।

পরিবারের দাবি, তল্লাশির এক পর্যায়ে সাদা পোশাকধারী এক ব্যক্তি ও পুলিশ সদস্যরা তাকে জোর করে গাড়ি থেকে নামান এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। নিজের পরিচয় দেওয়ার পরও তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তাকে জোর করে খুলশী থানায় নেওয়া হয় এবং সেখান থেকে পরিবারের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, বিষয়টি জানা গেছে এবং তা যাচাই করে দেখা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, চোরাচালান সংক্রান্ত একটি তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়ে থাকতে পারে, তবে পুরো ঘটনার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে।

/এসএকে
  বিষয়:   জাতীয়  দল  ক্রিকেট  নাঈম হাসান  হেনস্তা  অভিযোগ  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: