দাম্পত্য জীবন সুখময় করতে নবীজি (সা.)-এর ৩ পরামর্শ

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

নবীজি (সা.) দাম্পত্য জীবনে ভালোবাসা, দয়া ও পারস্পরিক সম্মানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জীবন থেকে দম্পতিরা সুখী ও

2026-06-13T11:09:24+00:00
2026-06-13T11:09:47+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
ইসলাম
দাম্পত্য জীবন সুখময় করতে নবীজি (সা.)-এর ৩ পরামর্শ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৯ এএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১১:০৯ এএম  (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
নবীজি  (সা.) দাম্পত্য জীবনে ভালোবাসা, দয়া ও পারস্পরিক সম্মানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জীবন থেকে দম্পতিরা সুখী ও শান্তিপূর্ণ সংসার গঠনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারেন। নিচে নবীজি (সা.)- এর জীবন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের ৩টি কৌশল নিয়ে আলোচনা করা হলোঅ

১. স্ত্রীর পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেওয়া

দাম্পত্য জীবনে একজনের মতামত অন্যজনের কাছে মূল্যবান হওয়া উচিত। প্রথম ওহি লাভের পর নবীজি  (সা.) উদ্বিগ্ন অবস্থায় ঘরে ফিরে এলে হজরত খাদিজা (রা.) তাঁকে সাহস ও সান্ত্বনা দেন। তিনি নবীজির (সা.) উত্তম গুণাবলির কথা স্মরণ করিয়ে আশ্বস্ত করেন। এই ঘটনা আমাদের শেখায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং পরামর্শ গ্রহণ সুখী সংসারের অন্যতম ভিত্তি।

২. স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করা

সুখী দাম্পত্য জীবনের জন্য একে অপরের অনুভূতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত আয়েশা (রা.)-এর সঙ্গে নবীজি  (সা.)-এর সম্পর্ক ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। তিনি সহজেই বুঝতে পারতেন কখন আয়েশা (রা.) খুশি বা অসন্তুষ্ট। এ থেকে শিক্ষা পাওয়া যায় যে, খোলামেলা যোগাযোগ, সহমর্মিতা এবং মানসিক বোঝাপড়া একটি সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে।


৩. স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ

ভালোবাসা শুধু মনে রাখলেই যথেষ্ট নয়, তা প্রকাশও করতে হয়। নবীজি  (সা.) তাঁর স্ত্রীদের প্রতি ভালোবাসা ও স্নেহ বিভিন্নভাবে প্রকাশ করতেন। তিনি পরিবারের কাজে সাহায্য করতেন, নিজের কাজ নিজে করতেন এবং স্ত্রীদের সম্মান দিতেন। তাঁর জীবন আমাদের শেখায়, পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতা দাম্পত্য জীবনকে আরও সুখময় ও সুন্দর করে তোলে।

নবীজি  (সা.)-এর দাম্পত্য জীবন ভালোবাসা, দয়া ও প্রশান্তির এক উজ্জ্বল উদাহরণ। তিনি বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।’

/এসএকে


  বিষয়:   দাম্পত্য  জীবন  সুখময়  নবীজির (সা.)  পরামর্শ  ইসলাম  ধর্ম  সংসার 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: