ক্রিকেটার নাঈম হাসানকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির উদ্বেগ

ক্রীড়া ডেস্ক

খেলা

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথেজাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকেডিবি পুলিশ পরিচয়ে মারধর ও থানায় নিয়ে হেনস্তা করারঅভিযোগ করেছেনতিনি। ঘটনাটি

2026-06-13T11:42:36+00:00
2026-06-13T12:01:27+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
ক্রিকেটার নাঈম হাসানকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির উদ্বেগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪২ এএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১২:০১ পিএম  (ভিজিট : ৩৮)
ক্রিকেটার নাঈম হাসান। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও থানায় নিয়ে হেনস্তা করার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জুন) রাতে।

ঘটনাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

অভিযোগে নাঈম হাসান বলেন, এসআই শফিক তাকে সিএনজিতে জোর করে তুলে দরজা লক করে দেন। এরপর তাকে ‘আসামি’ বলে চুপ থাকতে বলা হয় এবং কলার চেপে ধরা হয়। পরে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, তার গলা চেপে ধরা হয়েছিল এবং তিনি ভয় পেয়ে বাবাকে ফোন দেন। ঘটনাস্থলে থাকা কিছু মানুষ তার পরিচয় নিশ্চিত করলেও তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

/এসএকে


  বিষয়:   ক্রিকেট  নাঈম হাসান  মারধর  ঘটনা  বিসিবি  উদ্বেগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: