ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানাল সিএমপি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অশোভন ঘটনার প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম

2026-06-13T12:39:02+00:00
2026-06-13T12:39:02+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানাল সিএমপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৯ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অশোভন ঘটনার প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। দায়িত্ব পালনে অপেশাদার আচরণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ঘটনার সাথে জড়িত খুলশী থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান ১৩ জুন রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের মুখোমুখি হন। সেখানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন এই ক্রিকেটার।

সিএমপি জানায়, ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক এই কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন— খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূইয়া এবং সঙ্গীয় কনস্টেবল মো. রাসেল চৌধুরী। একই সাথে এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


/কহু 


  বিষয়:   ক্রিকেটা  নাঈম হাসান  সিএমপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: