চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু

নিজস্ব সংবাদদাতা

রাজনীতি

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে আনুষ্ঠানিকভাবে সমাবেশের

2026-06-13T15:59:33+00:00
2026-06-13T16:01:29+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৪:০১ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশকে ঘিরে দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে লালদিঘি ময়দানে জড়ো হতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলীয় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে লালদিঘি ময়দানসহ আশেপাশের এলাকা।

মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরছেন।


সমাবেশ ঘিরে লালদিঘি ময়দান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশের কার্যক্রম চলমান ছিল এবং একে একে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   চট্টগ্রাম  রাজনীতি  মহাসমাবেশ  শুরু 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: