খামেনির জানাজা ও দাফন কবে জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামাজে জানাজা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয়

2026-06-13T19:38:56+00:00
2026-06-13T19:38:56+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
খামেনির জানাজা ও দাফন কবে জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম 
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামাজে জানাজা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে তিন দশকেরও বেশি সময়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে শুরু হওয়া জানাজার আনুষ্ঠানিকতা কয়েক দিন ধরে চলবে। এরপর ৯ জুলাই মাশহাদে দাফনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আরবিএন 
  বিষয়:   আয়াতুল্লাহ আলি খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: