আর্জেন্টিনাকে হারিয়ে ছাগল জিতল ব্রাজিল

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল

2026-06-13T21:40:37+00:00
2026-06-13T21:51:01+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনাকে হারিয়ে ছাগল জিতল ব্রাজিল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৯:৫১ পিএম  (ভিজিট : ৮)
প্রথম পুরস্কার নিয়ে শহর প্রদক্ষিণ করে উভয় দল। ছবি : সময়ের আলো
ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। 

শনিবার (১৩ জুন) বিকেলে শহরের শায়েস্তানগরে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দলকে ১-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকদের দল। পরে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেওয়া হয় ব্রাজিল সমর্থকদের দলের কাছে।

এদিন বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় ঢাকঢোল বাজিয়ে এবং উৎসবমুখর পরিবেশে ম্যাচটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে শহরের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এ প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে ঘিরে সকাল থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে নির্ধারিত সময়ের এক পর্যায়ে ব্রাজিল সমর্থকদের দলের একজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আর্জেন্টিনা সমর্থকদের দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকদের দল।

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান। পরে উভয় দল পুরস্কার নিয়ে শহর প্রদক্ষিণ করে। 

আয়োজক কমিটির সদস্য কবির আহমদ জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ফুটবল  আর্জেন্টিনা  ছাগল  ব্রাজিল  সিলেট  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: