সুরের মায়াজালে দেশ মাতাচ্ছেন রামগতির সুস্মিতা দাস

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

আনন্দ সময়

কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে, সব ধরনের গানেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তরুণ শিল্পী সুস্মিতা দাস অনি। অনবদ্য কণ্ঠ

2026-06-13T23:06:55+00:00
2026-06-13T23:06:55+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
সুরের মায়াজালে দেশ মাতাচ্ছেন রামগতির সুস্মিতা দাস
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৬ পিএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে, সব ধরনের গানেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তরুণ শিল্পী সুস্মিতা দাস অনি। অনবদ্য কণ্ঠ আর সুরের মায়াজালে তিনি এখন সারা দেশের সংগীতাঙ্গনের এক পরিচিত নাম।

সংগীতের সাথে অনির সখ্যতা দীর্ঘদিনের। মাত্র ৪ বছর বয়স থেকেই গানের সাথে তার পথচলা শুরু। সুরের প্রতি অগাধ ভালোবাসা আর নিয়মিত রেওয়াজ ও সাধনা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

শুধু সহজাত প্রতিভাই নয়, প্রাতিষ্ঠানিকভাবেও তিনি নিয়েছেন সংগীতের দীক্ষা। নজরুল সংগীতে তিনি সফলভাবে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, যা তার সংগীতের ভিত্তিকে আরও মজবুত ও শাস্ত্রীয়ভাবে সমৃদ্ধ করেছে।

সুস্মিতা দাস অনির সংগীত ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক ছিল ২০১৯ সাল। সে বছর মিউজিক্যাল রিয়েলিটি শো সানসিল্ক ডিভাস-এ দেশসেরা হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সেরা ৮-এ জায়গা করে নিয়েছিলেন। সেই প্রতিযোগিতার মঞ্চ থেকেই দেশজুড়ে শ্রোতাদের নজরে আসেন এই প্রতিভাবান গায়িকা।


অনি জানান, তার এই সাফল্যের পেছনে তার পরিবারের অবদান ও সমর্থন ছিল অপরিসীম। বাবা অপরূপ দাস এবং গৃহিণী মা নিলীমা দাসের সার্বিক অনুপ্রেরণায় আজ এতদূর আসতে পেরেছেন তিনি। মেয়ের এমন সাফল্যে গর্বিত আলেকজান্ডার তথা গোটা রামগতিবাসী।

গান নিয়ে অনির ভাবনা বেশ স্পষ্ট ও সুদূরপ্রসারী। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুস্মিতা দাস অনি বলেন, ​আমি নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানার শিল্পী হিসেবে আটকে রাখতে চাই না। ছোটবেলা থেকেই গানের সাথে বড় হয়েছি, তাই সব ধরনের গান গেয়েই মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিতে চাই।

বর্তমানে দেশের বিভিন্ন জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন অনি। রামগতি তথা লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা সুস্মিতা দাস অনি তার সুরের জাদুতে দেশ ছাড়িয়ে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   সুর  গান  রামগতি  সুস্মিতা দাস  সংগীত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: