ফারহানই হবেন আর ডি বর্মণ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের সুরের আকাশের ধ্রুবতারা, কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণ- তার বর্ণিল ও ঘটনাবহুল জীবন এবার উঠে আসতে চলেছে রুপালি পর্দায়।

2026-06-14T02:48:31+00:00
2026-06-14T02:48:31+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
ফারহানই হবেন আর ডি বর্মণ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৪৮ এএম   (ভিজিট : ১০)
আর ডি বর্মণকে নিয়ে সিনেমায় ফারহান আখতার। সংগৃহীত ছবি
বলিউডের সুরের আকাশের ধ্রুবতারা, কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণ- তার বর্ণিল ও ঘটনাবহুল জীবন এবার উঠে আসতে চলেছে রুপালি পর্দায়। বহুল প্রতীক্ষিত এই বায়োপিকটি নির্মাণ করছেন খ্যাতিমান পরিচালক নীরাজ পান্ডে, আর নাম ভূমিকায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে ভার্সেটাইল অভিনেতা-পরিচালক ফারহান আখতারকে।

‘নীরাজ জানিয়েছেন, একজন অভিনেতা হওয়ার পাশাপাশি ফারহান আখতার নিজে একজন দক্ষ গায়ক ও পারফরমার, তাই আর ডি বর্মণের মতো জটিল ও বহুমুখী চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য তিনিই সেরা পছন্দ।

এদিকে এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন ফারহান। জানা গেছে, পঞ্চমের হাঁটাচলা, কথা বলার ধরন এবং বাদ্যযন্ত্র বাজানোর বিশেষ কৌশলগুলো আয়ত্ত করতে কয়েক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ নেবেন তিনি। এ ছাড়া চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও আনবেন দৃশ্যমান পরিবর্তন।


সিনেমার গল্পে কেবল আর ডি বর্মণের সাফল্যের জয়গানই নয়, বরং তার সংগীতজীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের প্রেম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতের ধারায় তিনি যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তার সবকিছুই ধারাবাহিকভাবে উঠে আসবে। 

সিনেমাটির সংগীতের সুরের জাদু অটুট রাখতে নির্মাতা এরই মধ্যে আর ডি বর্মণের কালজয়ী অনেক গানের অফিসিয়াল রাইটস কিনে নিয়েছেন। গানগুলোর নতুন সংস্করণ তৈরির কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকেই সিনেমাটির শুটিং ফ্লোরে গড়ানোর কথা রয়েছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ফারহান  আর ডি বর্মণ  বলিউড  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: