জুলাইতে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দুই বাংলাতেই সমান জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও কলকাতার কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি মুক্তি পেয়েছিা ২০২৩

2026-06-14T02:41:09+00:00
2026-06-14T02:41:09+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
জুলাইতে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৪১ এএম   (ভিজিট : ১৭)
সিক্যুয়েলটির মুক্তির তারিখ আগামী ১০ জুলাই। সংগৃহীত ছবি
দুই বাংলাতেই সমান জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও কলকাতার কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি মুক্তি পেয়েছিা ২০২৩ সালে। মুক্তির পর সাধারণ দর্শক-সমালোচকদের কাছে সমাদৃত হয় সিনেমাটি। 

এবার নির্মিত হয়েছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। আর সেই সিক্যুয়েলের মুক্তির তারিখ আগামী ১০ জুলাই। সম্প্রতি নির্মাতা কৌশিক গাঙ্গুলি এ ঘোষণা দেন।

সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, চুর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী।  

প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

কৌশিক গাঙ্গুলি বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’

কথা প্রসঙ্গে কৌশিক আরও বলেন, ‘পরিচালকরা সবসময়ই পরের অংশ ভেবে রাখেন। একটা গল্প কত দূর যেতে পারে, এটি মাথার মধ্যে থাকে। অর্ধাঙ্গিনী সফল না হলে হয়তো সেই ভাবনা বাস্তবে রূপ পেত না। প্রথমটি সফল হওয়ার পরই দ্বিতীয় ছবিটি করার কথা ঠিক করি। তবে অন্তত দুই বছরের একটা বিরতি দরকার ছিল। আশা করছি দর্শকরা প্রথমটির মতো এটিকেও সাদরে গ্রহণ করবেন।’

সময়ের আলো/জেডি 



  বিষয়:   জুলাই  জয়া  ‘আজও অর্ধাঙ্গিনী’  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: