ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

সময়ের আলো ডেস্ক

খেলা

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার

2026-06-14T11:26:47+00:00
2026-06-14T13:31:12+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:২৬ এএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ১:৩১ পিএম  (ভিজিট : ৬৪)
ওসি মো. আরিফুর রহমান। সংগৃহীত ছবি
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

এর আগে শুক্রবার রাতের ঘটনায় চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভারের নিচে বিমানবন্দর থেকে ফেরার পথে ক্রিকেটার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে তল্লাশি ও পরে হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগের পরপরই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন

এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এর আগে শুক্রবার রাতেই তাদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এদিকে এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

ঘটনার বিবরণ অনুযায়ী, নাঈম হাসান বিকেএসপিতে একটি ম্যাচ খেলে ঢাকার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন। বিমানবন্দরে নেমে তিনি অটোরিকশায় বাসার দিকে যাচ্ছিলেন। পথে লালখান বাজার এলাকায় পুলিশের একটি টহল দল তার বাহনটি থামায় এবং তল্লাশি শুরু করে।

নাঈমের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামানো হয় এবং এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, তৎকালীন ওসি মো. আরিফুর রহমান দাবি করেছিলেন, নির্দিষ্ট একটি সিএনজিতে চোরাচালানের সন্দেহে অভিযান চালানো হয়েছিল এবং পুরো বিষয়টি তাকে আগে জানানো হয়নি।

ঘটনার পরদিন সিএমপি কমিশনার নিজে নাঈম হাসানের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এএডি/


  বিষয়:   ক্রিকেট  নাঈম হাসান  হেনস্তা  ঘটনা  খুলশী  থানা  ওসি  প্রত্যাহার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: