ভাঙ্গায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও দুই ট্রাকের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

2026-06-14T12:53:53+00:00
2026-06-14T12:53:53+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও দুই ট্রাকের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯ টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষের পর আরেকটি দ্রুতগতির ট্রাক এতে সংঘর্ষ লাগে। 
আরও পড়ুন

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে বাসচালক বাদশা মিয়াসহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কার্যক্রম শেষে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কর চিকিৎসার জন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

এএডি/
  বিষয়:   ভাঙ্গা  বাস  ট্রাক  ত্রিমুখী  সংঘর্ষ  আহত  ফরিদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: