চুক্তিপত্র ছিনিয়ে নিতেই মা-মেয়েকে হত্যা : এসপি মাসুদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঋণসংক্রান্ত চুক্তিপত্র (স্ট্যাম্প) ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই জোড়া খুন সংঘটিত

2026-06-15T15:28:12+00:00
2026-06-15T15:28:12+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
চুক্তিপত্র ছিনিয়ে নিতেই মা-মেয়েকে হত্যা : এসপি মাসুদ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ২১)
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ঋণসংক্রান্ত চুক্তিপত্র (স্ট্যাম্প) ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই জোড়া খুন সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামের বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজ্যপ্রিয় বড়ুয়া ঋণসংক্রান্ত একটি স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন। গৃহকর্ত্রী এনি বড়ুয়া তাকে দেখে ফেললে তিনি ধরা পড়ার ভয়ে ছুরিকাঘাত করেন। পরে মায়ের চিৎকারে ছুটে আসা মেয়ে প্রিয়ন্তীকেও এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাটির পেছনে কোনো রাজনৈতিক বা ভিন্ন উদ্দেশ্য নেই। এটি মূলত পারিবারিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত একটি অপরাধ।


হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিমন বড়ুয়া পটিয়া এলাকায় আত্মগোপনে চলে যান। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি ট্র্যাকিং এড়াতে একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল এবং ছুরিটি খালে ফেলা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আসামিকে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চুক্তিপত্র  মা-মেয়ে  হত্যা  এসপি মাসুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: