নদীতে মিলল শিশুর মরদেহ, পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কংস নদী থেকে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে

2026-06-15T15:34:51+00:00
2026-06-15T15:34:51+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
নদীতে মিলল শিশুর মরদেহ, পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯)
ধোবাউড়া থানা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কংস নদী থেকে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

রোববার (১৪ জুন) বিকেল তিনটার দিকে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে টাঙ্গাটি গ্রামের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের স্বজন ঈশিতা জানান, মরদেহ উদ্ধারের পর রাতেই গোসল করানোর সময় তারা শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। বিশেষ রক্তক্ষরণের আলামত লক্ষ্য করা যায়। এতে তাদের সন্দেহ হয় যে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নদী  শিশুর মরদেহ  পরিবার  অভিযোগ  ধর্ষণ  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: