২৭ জুলাইয়ের মধ্যে চালু ঢাকা-নারিতা ফ্লাইট : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান)

2026-06-15T16:34:11+00:00
2026-06-15T16:34:11+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৭ জুলাইয়ের মধ্যে চালু ঢাকা-নারিতা ফ্লাইট : বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম 
সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে। সংগৃহীত ছবি
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এই নতুন তারিখটি নিশ্চিত করা হয়েছে। আগে এই ফ্লাইটটি ৩০ জুন চালুর কথা থাকলেও, জাপানি কর্তৃপক্ষের কিছু আনুষ্ঠানিকতার কারণে সময় কিছুটা পেছানো হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালুকরণ’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম। 

তিনি জানান, ৩০ জুনের মধ্যে ঢাকা- নারিতা রুটে ফ্লাইট ফের চালুর জন্য বলা হয়েছিল। কিন্তু জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ৪৫ দিন সময় চেয়েছি। সিকিউরিটি ইস্যুতে। যে কারণে আমাদের সময় বাড়াতে হচ্ছে। আশা করি ২৭ জুলাই আমরা ফ্লাইট চালু করতে পারবো। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ২৭ জুলাই  চালু হচ্ছে  ঢাকা–নারিতা রুট  ফ্লাইট  বিমানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: