দেশের সরকারি ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।
পদের বিবরণ
মোট পদ : ১৩৩৫টি
রূপালী ব্যাংক পিএলসি : ৭৭২টি
অগ্রণী ব্যাংক পিএলসি : ৪০০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক : ১২৭টি
বেসিক ব্যাংক পিএলসি : ২৩টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি : ১১টি
প্রবাসীকল্যাণ ব্যাংক : ২টি
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি।
বয়সসীমা : ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে।
আবেদন ফি : আবেদন ফি ধরা হয়েছে অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে। ফি দেওয়া ও Payment Verify করার শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
সময়ের আলো/আআ