স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শুরুতেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছে স্পেনের ফুটবল। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে স্প্যানিশ

2026-06-16T04:32:30+00:00
2026-06-16T04:32:30+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
খেলা
স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৩২ এএম   (ভিজিট : ২৯)
রাফা মির। সংগৃহীত ছবি
বিশ্বকাপের শুরুতেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছে স্পেনের ফুটবল। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে স্প্যানিশ ফুটবলার রাফা মিরকে সাড়ে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার (১৫ জুন) ভ্যালেন্সিয়ান কমিউনিটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস এ রায় ঘোষণা করে।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট বেতেরা এলাকায় নিজ বাসভবনে এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে আঘাত করেন রাফা মির।

একই মামলায় মিরের বন্ধু পাবলো জারাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আড়াই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আদালত মূল মামলার ভুক্তভোগীকে ৬৪ হাজার ইউরো এবং দ্বিতীয় মামলার অভিযোগকারীকে ৬ হাজার ২৮০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে এ রায় এখনো চূড়ান্ত নয়। রাফা মির ও পাবলো জারা চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

বিচার চলাকালে রাফা মির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনাটি পারস্পরিক সম্মতিতে ঘটেছিল। তবে ভুক্তভোগী তরুণী আদালতে জানান, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দুবার যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং বারবার থামতে বললেও তা উপেক্ষা করা হয়।

উল্লেখ্য, রাষ্ট্রপক্ষ শুরুতে রাফা মিরের জন্য ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দাবি করেছিল। পরে আদালত সব দিক বিবেচনা করে সাড়ে ৮ বছরের কারাদণ্ডের রায় দেন।

আরবিএন


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: