বিশ্বকাপে ছোট দলগুলোর হুঙ্কারে ফেবারিটদের অহংকার চূর্ণবিচূর্ণ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অঘটনের রাত দেখল ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে। একই রাতে

2026-06-16T06:37:54+00:00
2026-06-16T07:24:53+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে ছোট দলগুলোর হুঙ্কারে ফেবারিটদের অহংকার চূর্ণবিচূর্ণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৭ এএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৭:২৪ এএম  (ভিজিট : ৪৬)
উরুগুয়ে-সৌদি আরব ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অঘটনের রাত দেখল ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে। একই রাতে উরুগুয়ে-সৌদি আরব এবং বেলজিয়াম-মিশর ম্যাচও ড্র হয়েছে।

‘এইচ’ গ্রুপের ম্যাচে স্পেনের বিপক্ষে দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে কেপ ভার্দে। ম্যাচজুড়ে স্পেন আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার ছোট দেশটি।

একই গ্রুপে উরুগুয়ের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে সৌদি আরবকে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ৪১ মিনিটে আব্দুলেলাহ আল আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর দীর্ঘ সময় লিড ধরে রাখে তারা।

তবে ৮০ মিনিটে উরুগুয়ের হয়ে সমতাসূচক গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাহো। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

অন্যদিকে ‘জি’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিশর। ম্যাচের ২০ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিশর। তবে ৬৬ মিনিটে মোহামেদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

একই রাতে তিনটি ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে পয়েন্টের লড়াই। বিশেষ করে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরবিএন 


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  উরুগুয়ে  সৌদি আরব  বেলজিয়াম  মিশর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: