বিশ্বকাপ কি এখনও ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ শুরু হয়েছে ৪ দিন ধরে, ক্রিস্টিয়ানো রোনালদো কি টুর্নামেন্টের দিকে নজর রেখেছেন? ‘কে’ গ্রুপে থাকায় এখনও রোনালদোর দলের খেলা

2026-06-16T06:23:20+00:00
2026-06-16T06:23:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ কি এখনও ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২৩ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ শুরু হয়েছে ৪ দিন ধরে, ক্রিস্টিয়ানো রোনালদো কি টুর্নামেন্টের দিকে নজর রেখেছেন? ‘কে’ গ্রুপে থাকায় এখনও রোনালদোর দলের খেলা শুরু হয়নি। কিন্তু তাই বলে কি টুর্নামেন্ট হতে নজর সরিয়ে রাখতে পেরেছেন তিনি? যদি নজর থাকে, তবে এখনও কি তার চোখে বিশ্বকাপ একটি ‘৬-৭ ম্যাচের টুর্নামেন্ট?’ হয়ত এতদিনে আন্দাজ করতে পেরেছেন, কিংবা ভাবনা বদলে যাওয়ার কথা! 

যদি তার ভাবনা নাও বদলায়, তাতে কিছু আসে যায় না। কারণ এর মাঝেই যে দুনিয়ার পরিস্থিতি বদলে গেছে বিশ্বকাপকে কেন্দ্র করে। বিশ্বকাপ আর ১০ টি সাধারণ টুর্নামেন্ট নয়, এটা এমন এক টুর্নামেন্ট, যা পুরো পৃথিবীর আলো কেড়ে নেয়। এক সেকেন্ডের মাঝেই মানুষের ভাগ্য বদলে দেয়। রবার্তো ব্যাজিও যেমন ১৯৯৪ সালের ফাইনালে একটি পেনাল্টি মিসের জন্য এখনও ক্ষমা চান দর্শকদের কাছে, ম্যারাডোনাকে এখনও ব্রিটিশরা ঘৃণা করে ১৯৮৬ সালে হাত দিয়ে গোল করেছিল বলে। এটা সেই বিখ্যাত ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট, যা যুগ যুগ পরেও মানুষ আলোচনা করে। 

Advertisement
এই তো সেদিনের কথা মাত্র, ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াই শেষ হয় ১-১ গোলে ড্রতে। সেই ম্যাচে মাত্র ১৮ বছর বয়সে আলো কেড়ে নেন আইয়ুব বৌয়াদ্দি। অথচ এই ম্যাচ আগেও কেউ চিনত না তাকে। কখনও শুনেছেন, কো দল ৭ গোল হজম করেও উল্লাস করতে পারে? এক যুগ আগে ৭ গোল হজম করা ব্রাজিলকে এখনও সইতে হয় সেভেন আপের ট্রল। অথচ ৭ গোল হজম করেও খুশি কুরাসাও। কেন জানেন, জার্মানি তাদের জালে ৭ গোল দিলেও, একটি গোল তো শোধ করেছিল তারা। আর এটাই তাদের শান্তি, বিশ্বকাপের মত আসরে খেলতে এসে গোল করতে পেরেছে। 

কি ভাবছেন, হিরোর গল্প শেষ? কোন ভাবেই নয়। প্রতিদিনই কেউ না কেউ জন্ম দিচ্ছেন রূপকথার গল্পের। এই তো গত রাতের কথা। কেপ ভার্দে নামে একটি দেশ রয়েছে, সেটাই জানত না অনেকে। সেই দলের গোলকিপার ভজিনহা, যার বয়স ৪০ বছর। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে তার ইন্সটাগ্রামে অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার, অথচ এখন তার অনুসারী প্রায় ৪ মিলিয়ন! কেন এমন হয়েছে জানেন? ৬-৭ ম্যাচের টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে তিনি স্পেনের বিপক্ষে ৭ টি সেভ করে ক্লিনশিট রেখেছেন। 

বিশ্বকাপ হিরো বানিয়েছে, এমন গল্প আছে হাজারও। একটি বিশ্বকাপের স্বপ্ন দেখে সব দেশ, প্রতিটি জাতি। কারও স্বপ্ন বিশ্বকাপ জেতা, কেউ স্বপ্ন দেখে বিশ্বকাপে অংশ নেয়া। কেউ একটা বিশ্বকাপের জন্য নিজের সব শেষ করে দেন। ৫ বার চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয় করা মার্সেলো যেমন বলেছেন, একটি বিশ্বকাপের জন্য সে সব চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি বদলাতেও রাজি। অথচ কারও জন্য এটা ৬-৭ ম্যাচের একটি টুর্নামেন্ট!

আরবিএন
  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: