সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে গিয়ে বিশ্বকাপের আনন্দ উপভোগের সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা। তাই এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে দেশটি। সন্তানদের ভরণপোষণের টাকা বকেয়া রেখে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করা প্রায় ১৩ হাজার বাবার তালিকা ইতিমধ্যে মার্কিন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে আর্জেন্টিনা।
বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাবা দীর্ঘদিন ধরে সন্তানের ভরণপোষণের টাকা পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন না। এই উদ্যোগটি মূলত হাজার হাজার পরিবার ও শিশুর অধিকার সুরক্ষার বৃহত্তর নীতির অংশ।
বুয়েন্স আয়ার্সের মেয়র এই সিদ্ধান্তের পক্ষে জোরালো অবস্থান নিয়ে বলেছেন, যারা নিজেদের সন্তানদের প্রতি মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাদের সেই ব্যর্থতার পরিণতিও ভোগ করতে হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভরণপোষণের টাকা পরিশোধ না করলে তাদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বিশ্বকাপ মানেই মেসি-রোনালদোকে ঘিরে বাড়তি উন্মাদনা। মাঠের লড়াইয়ের বাইরে তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছোট্ট কোনো ঘটনাও মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে। এবার সামাজিক মাধ্যমে তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মেয়ের পরা একটি টি-শার্ট, যা অনেকের চোখে আর্জেন্টিনার জার্সির মতো মনে হয়েছে।
সম্প্রতি রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তাদের এক কন্যা ট্রাইসাইকেল চালাচ্ছে। পরিবারের সাধারণ মুহূর্ত হলেও ভক্তদের নজর কাড়ে শিশুটির পোশাক। পেছন থেকে ধারণ করা ভিডিওতে টি-শার্টটির রং ও নকশা অনেকের কাছে আর্জেন্টিনার জার্সির সঙ্গে মিল পেয়েছে।
যদিও ভিডিওতে কোনো দেশ বা বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা ব্যাখ্যা। কেউ বলছেন, এটি হয়তো নিছক একটি পোশাক, আবার অনেকে মনে করছেন, জার্সির মতো নকশা আর্জেন্টিনার প্রতি সমর্থনের প্রতীক হতে পারে।
প্রায় দুই দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছেন। ফলে তাদের পরিবারকে ঘিরেও ভক্তদের আগ্রহ কম নয়। ২০২৬ বিশ্বকাপে দুই কিংবদন্তিই নিজেদের ষষ্ঠ আসরে খেলছেন, আর রোনালদোর মেয়ের এই টি-শার্ট বিতর্ক সেই উন্মাদনাকেই নতুন করে উসকে দিয়েছে।
আরবিএন